চিয়া সিড এর অপকারিতা । চিয়া সিড এর পার্শ্বপ্রতিক্রিয়া

চিয়াসিডকে আমরা বলে থাকি সুপার ফুড বলে থাকি। প্রাচীনকালের থেকে বর্তমানে চিয়া সিড অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। চিয়াসিডে রয়েছে প্রচুর ফাইবার ও প্রোটিন। চিয়া সিড খেলে দীর্ঘসময় পেট ভর্তি থাকে। চিয়াসিড আমাদের ওজন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। আপনারা হয়তো জানেননা, চিয়া সিড উপকারের পাশাপাশি অপকারো করে। চিয়া সিড অতিরিক্ত খেলে ঝুকির সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে জানাবো, অতিরিক্ত চিয়াসিড খেলে চিয়া সিড এর অপকারিতা কি, চিয়া সিড এর পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল সম্পূর্ণ পড়ুন।

অ্যালার্জির সমস্যা

চিয়াসিড খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কারো আবার মুখ ফুলে যাওয়া, হাত কিংবা গলায় চুলকানি, শ্বাসকষ্ট নানান উপসর্গ দেয়া দেয়। তিল বীজে এলার্জি থাকলে তাদের চিয়াসিড না খাওয়াই ভালো।

হজমে বাধা

কোষ্ঠকাঠিন্য দূর করতে চিয়া সিড ভূমিকা পালন করে। তবে অতিরিক্ত চিয়া সিড খেলে হজমে বাধা দিতে পারে। মাত্রাতিরিক্ত চিয়াসিড পেট ফাপা, পেট ব্যাথা ও গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয়। চিয়া সিডে থাকা ফাইটিক অ্যাসিড আমাদের দেহে পুষ্টি উপাদান শোষণে বাধা সৃষ্টি করে।

শ্বাস বন্ধ হয়ে যায়

চিয়া সিড আমরা সবসময় পানিতে ভিজিয়ে খাই। কিন্তু শুকনো অবস্থায় চিয়া সিড খেলে শ্বাস বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। শুকনো চিয়া সিড খাওয়ার পর পানি পান করলে আমাদের খাদ্যনালীতে ফুলে উঠে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দমবন্ধের মতো পরিস্থিতি দেখা দেয়।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

চিয়াসিড আমাদের রক্তপাত কমায়। কিন্তু চিয়াসিডে থাকে প্রচুর সল্যুবল ফাইবার। যা আমাদের অন্যান্য ঔষধের কার্যকারিতা কমিয়ে দেয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও চিয়াসিডে থাকা ফাইটিক অ্যাসিড এবং চিয়ার ফাইবার আমাদের শরীরে ক্যালসিয়াম আয়রণ ও জিংক এর মতো পুষ্টি উপাদান শোষণে বাধা সৃষ্টি করে।

কিডনিতে পাথরের ঝুঁকি

চিয়া সিড এ থাকে পটাশিয়াম ও ফসফরাস। তাই কিডনি রোগীদের চিয়া সিডের বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রতিদিন ফসফরাসের চাহিদার ৩০ শতাংশ একবার চিয়া সিড খেলেই পূরণ হয়ে যায়। অতিরিক্ত চিয়াসিড খেলে চিয়া সিডে থাকা অক্সালেট ক্যালসিয়ামের সাথে মিলে কিডনিতে পাথর হওয়ার ঝুকি থাকে।

উপসংহার

আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে জানালাম, চিয়া সিড এর অপকারিতা, চিয়া সিড এর পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি। আমাদের আর্টিকেল ভালো লাগলে কমেন্ট করুন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment