কানে পোকা ঢুকলে করণীয়

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কান। আমাদের অসাবধানতার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। যেমন- আমাদের কানে পোকা ঢুকে অনেক সময় মশা কিংবা মাছি ঢুকে। কানে আমাদের মশা মাছি কিংবা বিভিন্ন পোকা ঢুকলে আমরা কানে কাঠি ঢুকাই। অনেক সময় দেখা গেছে কানে কাঠির ভাঙ্গা অংশ থেকেই যায়। ফলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কানে কটনবাড ঢুকলে চিকিৎসকের কাছে যেতে দেরি হলে সমস্যা নেই কিন্তু পোকা মশা মাছি কানে ঢুকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। আমাদের আর্টিকেলে জানাবো কানে পোকা ঢুকলে করণীয় কি কিংবা আপনাদের কি করা উচিত। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

কানে পোকা ঢুকলে করণীয়

কানে পোকা ঢুকলে প্রথম অবস্থায় টর্চলাইট দিয়ে দেখুন। টর্চলাইটের আলো পড়লে পোকা বেরিয়ে আসার কিছুটা সম্ভাবনা থাকে।

কানে পোকা ঢুকলে সাথে সাথে কানে নারিকেল তেল অথবা অলিভ অয়েল তেল কয়েক পোটা দিন। তাহলে কানের পোকা মশা মাছি মারা যাবে এবং ব্যাথা অনেকাংশেই কমে যাবে। তারপর আপনি চিকিৎসকের সরণাপন্ন হবেন।

কানে মশা মাছি পোকা ঢুকলে কানে কাঠি দিয়ে খোচাবেননা। কান খোচালে কানের পর্দা ছিদ্র হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

কানে মশা মাছি কিংবা অন্য পোকা ঢুকলে নাক চেপে ধরুন এবং অন্য কান চেপে ধরুন। এতে মশা মাছি কিংবা অন্য পোকা থাকলে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তবে বেশি সময় শ্বাস বন্ধ রাখা যাবেনা।

শেষ কথা

আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে জানিয়েছি কানে পোকা ঢুকলে করণীয়। আশা করি আমাদের আর্টিকেলটি বিস্তারিত পড়েছেন এবং ভালো লেগেছে। আমাদের আর্টিকেলটি ভাল লেগে থাকলে কমেন্ট করুন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment