ঘোর অন্ধকার । সেজুতি আফরিন সূচনা
জীবনটা যেন এক
ফুলের মতো সুন্দর।
তবে আসলেই কি
জীবন এতো সুন্দর?
এই সুন্দর জীবনেও
কখনো কখনো নেমে
আসে ঘোর অন্ধকার।
এই ঘোর অন্ধকারের
মায়াজাল থেকে সহজে
বেরিয়ে আসতে পারি না।
কেনো এমন হয়?
তা কারোরই জানা নাই।
আসলে জীবনে যেমন
সুখ আছে তেমনি
দুঃখও আছে।
জীবনটা এভাবেই
কেটে যায় সবার।
লেখক – সেজুতি আফরিন সূচনা



