বনসাই গাছের দাম কত । বনসাই গাছের উপকারিতা

গাছ মানুষের প্রকৃত বন্ধু। গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। শতাধিক গাছের মধ্যে বনসাই গাছের দাম প্রচুর। তাই বনসাই গাছ কেনা কষ্টকর হয়ে পড়ে। অনেকেই বনসাই গাছ কিনতে গিয়েও কিনতে পারেনা কারণ বনসাই গাছের বিষয়ে বিস্তারিত অনেকেই জানেনা। চলুন আমরা জেনে নেই বনসাই গাছের দাম, বনসাই গাছের উপকারিতা ইত্যাদি।

বনসাই গাছের দাম কত

১৮ থেকে ১৯ বছরের মধ্যে বনসাই গাছ যদি কিনতে চান তাহলে দাম পড়বে ২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে। ৩০ বছরের বেশি বয়সের বনসাই গাছ যদি কিনতে চান তাহলে দাম পড়বে ৪০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। চায়না বনসাই গাছ যদি ১০ থেকে ১৫ বছর বয়সের মধ্যে কিনতে চান তাহলে গাছের দাম পড়বে ২০ থেকে ২২ হাজার টাকা। গাছের জাত ও বয়সের উপর নির্ভর করে গাছের দাম।

বনসাই গাছের উপকারিতা

গাছ বাড়ির আশেপাশে কিংবা বারান্দায় লাগানো যেতে পারে। গাছ পরিবেশের সৌন্দর্য বজায় রাখে ও পরিবেশ ঠান্ডা রাখে। এছাড়াও বনসাই গাছ আমাদের বিভিন্ন উপকারে আসে।

অনেকেই আছেন দ্রুত রেগে যায় এবং হতাশ হয়ে পড়েন। রাগ নিয়ন্ত্রণ ও মনকে শান্ত করার জন্য ঘরের নির্দিষ্ট দিকে বনসাই গাছ লাগালেই হয়।

ঘরের বাতাস বিশুদ্ধ রাখার জন্য বনসাই গাছ লাগাতে পারেন। বনসাই গাছ লাগাছে উপস্থিত টক্সিন দূর হয় এবং বিশুদ্ধ বাতাস ঘরে আসে।

ঘরে বনসাই গাছ লাগালে স্বাস্থ্য ঠিক থাকে এবং ঘরের সদস্যরা রোগমুক্ত থাকে।

ঘরে বনসাই গাছ লাগালে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং মানসিক চাপ দূর করে।

বনসাই গাছ কোথায় পাওয়া যায়

বনসাই গাছ পেতে হলে বড় বড় নার্সারী কিংবা বৃক্ষ মেলায় যেতে হবে। আশেপাশে বড় বড় নার্সারীতে আপনি অনুসন্ধান করে দেখতে পারেন বনসাই গাছ আছে কিনা। এছাড়াও ঢাকা শহরে বড় বড় নার্সারী কিংবা বৃক্ষ মেলা থেকে আপনি বনসাই গাছ সংগ্রহ করতে পারেন।

বনসাই গাছের পরিচর্যা

বনসাই গাছ সঠিক নিয়মমতো রোপণ ও পরিচর্যা করতে হবে। বনসাই গাছ দোআশ মাটিতে রোপণ করতে হবে এবং গোবর সার দিতে হবে। বনসাই গাছে প্রতিনিয়ত পানি দিতে হবে। বনসাই গাছ বারান্দা কিংবা ছাদে রাখতে পারেন। বনসাই গাছ ধুলো বালি মুক্ত রাখতে হবে। টবে কোন পোকা-মাকড় থাকা যাবেনা। টবে ছত্রাক দেখা দিলে সঠিক পরিমাণে ঔষধ টবে প্রয়োগ করতে হবে। এমন স্থানে বনসাই গাছটি রাখুন যাতে আলো বাতাস চলাচল করে কিন্তু মানুষ যাওয়া আসা কম হয়। সময়মতো ডালপালা ছেটে দিতে হবে। সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে।

Leave a Comment