ভুঁড়ি আমাদের শরীরের সৌন্দর্য নষ্ট করে দেয়। ভুঁড়ি বেড়ে যাওয়ার জন্য নানান ধরণের রোগের সৃষ্টি হয়। ভুঁড়ি আমাদের শরীর ক্লান্ত করে দেয় এবং অলসতা বৃদ্ধি পায়। ভুঁড়ি বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অনিদ্রা, ব্যাথা শুরু ও ওজন বৃদ্ধি পায়। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার ফলে ফ্যাট বা গ্লুকোজ আকারে শরীরে জমা হয় এবং ভুঁড়ি বেড়ে যায়। ডায়েট কন্ট্রোল করেও কোন উপকারে আসেনা। বিভিন্ন কারণে ভুঁড়ি বেড়ে গেলে শারীরিকভাবে রোগ বাড়তে থাকে। তাই আপনারা প্রাকৃতিক ভাবে ভুঁড়ি কমানোর উপায় জেনে নিন-
অ্যালকোহল এড়িয়ে চলুন
মেদ ভুঁড়ি কমাতে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। অ্যালকোহলে পান করলে চর্বি জমে ও চারপাশে ফ্যাট বেড়ে যায়। অ্যালকোহলে থাকে প্রচুর চিনি যা ওজন ও ভুঁড়ি বাড়িয়ে তুলে। তাই অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে। অ্যালকোহল এড়িয়ে চলতে হবে।
চিনি কম খেতে হবে
চিনিতে থাকে প্রচুর চর্বি যা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে তুলে। ফলে শরীরে ফ্যাট বাড়তে থাকে। তাই ভুঁড়ি কমাতে হলে অতিরিক্ত চিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে।
ভুঁড়ি কমাতে গ্রিন টি
গ্রিন টি তে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রিন টি মেদ বা ভুঁড়ি কমাতে সহায়তা করে। ভুঁড়ি কমাতে দুধ বা চিনি থেকে বিরত থেকে পান করুন গ্রিন টি।
ঝাল ভুড়ি কমাতে সাহায্য করে
ঝাল খেলে মেদ বা ভুঁড়ি অনেকাংশে কমে যায়। দারুচিনি, আদা, কাঁচামরিচ, গোলমরিচ দিয়ে রান্না করুণ। এসব ঝাল আপনার ভুঁড়ি কমিয়ে দিবে।
কাচা রসুন ভুঁড়ি কমায়
কাচা রসুনের কয়েক কোয়া সকালে চুষে খেলে ভু্ঁড়ি কমে যাবে। কাচা রসুনের কোয়া খেলে ওজন কমবে এবং মেদ ঝড়বে। কাচা রসুন রক্তপ্রবাহ সঠিক করে মেদ জমতে দেয়না। তাই মেদ ভুঁড়ি কমাতে কাচা রসুনের কোয়া খাবেন।
বার বার খাবার গ্রহণ করুন
একসাথে অতিরিক্ত খাবার না গ্রহণ করে বার বার খাবার গ্রহণ করুন। দিনে ৫-৬ বার খাবার গ্রহণ করতে হবে অল্প অল্প করে। কিছু সময় ভারি খাবার আবার কিছু সময় নাস্তাজাতীয় খাবার গ্রহণ করুন। তাহলে মেদ নিয়ন্ত্রণে থাকবে।
চিন্তামুক্ত থাকতে হবে
অতিরিক্ত চিন্তা ভুঁড়ি বাড়িয়ে তুলে। তাই ভুঁড়ি কথাতে অতিরিক্ত চিন্তা ত্যাগ করতে হবে। চিন্তামুক্ত জীবনযাপন করলেই ভুঁড়ি কন্ট্রোলে থাকবে এবং ভুড়ি বাড়বেনা।
ভুড়ি কমাতে ওমেগা ৩
ওমেগা ৩ ফ্যাটি এসিডের উৎস হচ্ছে কাঠবাদাম, আখরোট ও সামুদ্রিক মাছ। এসব খাবার মেদ ভুড়ি সারাতে ওজন কমাতে সহায়তা করে।
শেষ কথা
মেদ ভুঁড়ি ও ওজন কমাতে খাবার নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ মেদ ভুঁড়ি বাড়ার ফলে অনেক রোগের সৃষ্টি হয়। রোগ মুক্ত হতে অনেক সময়ের বিষয় হয়ে পড়ে। তাই মেদ ভুঁড়ি ও ওজন কমাতে সতর্কতা অবলম্বণ করতে হবে। আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্টে জানান এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ধন্যবাদ।



