সকাল । মিছবাহ মিলন

সকাল । মিছবাহ মিলন

সকাল আসে রাত্রি জেগে
স্নিগ্ধ আদর কুড়িয়ে নিয়ে,
সকাল আসে ভাঙাতে ঘুম
নতুন দিনের আলো হাতে।

সকাল তুমি ভাঙাও ঘুম
জেগেও যারা ঘুমিয়ে আছে,
সকাল তুমি রোজ সকালে
জাগিয়ে তুলো নতুন প্রাণে।

সকাল হলে পাখির গানে
ছন্দে ছন্দে দেয় দুলিয়ে,
ডাকছে তারা, শুনতে কি পাও?
গাইতে বলছে আপন মনে।

নাই যদি গাও, সুরের কলি
ফুটবেনা গান ফুল বাগানে,
তাইতো সকাল রোজ ডেকে যায়
জাগতে সকাল সবার মনে।

সুরকার ও গীতিকার – মিছবাহ মিলন

Leave a Comment