আমরা অনেকেই আছি কৃমির ঔষধের কোন গুরুত্ব দেইনা। বছরের পর পর পার হয়ে গেলেও কৃমির ঔষধ খাওয়ার কথা ভাবিনা। কৃমির ঔষধ না খেলে শারীরিক ও মানসিক প্রভাব ফেলে। দেহের নানান ক্ষতি হয়। আমাদের আর্টিকেলের মাধ্যমে জানাবো, কৃমির ঔষধ না খেলে কি হয়, কৃমি হওয়ার লক্ষণ, কিভাবে বুঝবেন আপনার কৃমি, কৃমি সমাধান করবেন যেভাবে, কৃমির ঔষধ খাওয়ার নিয়ম। বিস্তারিত জানতে আর্টিকেল সম্পূর্ণ পড়ুন।
অপরিচ্ছন্ন খাদ্য, মাটি ও মলমূত্র খেকে কৃমি বেশি ছড়ায়। শিশুদের জন্য বড় সমস্যা হচ্ছে কৃমি। কৃমিতে আক্রান্ত শিশুর মলমূত্র থেকে মাটি দূষিত হয় এবং মাটি থেকে কৃমি ডিম অন্যের মাঝে ছড়িয়ে যায় এবং কৃমিতে আক্রান্ত হয়। অপরিচ্ছন্ন পরিবেশ, শাবান দিয়ে হাত না ধোয়া, খাবার তৈরী ও খাওয়ার আগে হাত পরিষ্কার না করার কারণে কৃমিতে আক্রান্ত হয়। কৃমিতে আক্রান্ত হওয়ার মূল কারণ মাটিতে খালি পায়ে হাটা। মাটি থেকেই কৃমি ছড়ায়। আমাদের দেশে কয়েক প্রকার কৃমি রয়েছে তবে গোলকৃমি ফিতাকৃমি ও গোড়া কৃমি বেশি ছড়াচ্ছে।
কৃমি হওয়ার লক্ষণ । কিভাবে বুঝবেন আপনার কৃমি
কৃমিতে আক্রান্ত হলে খাবারে অরুচী আসে। বমি বমি লাগে এবং মলদ্বারে চুলকানি হয়। পাতলা পায়খানা দেখা দেয়। রক্তশূণ্যতা হয় এবং কৃমি অন্ত্রে লেগে থাকার জন্য রক্তপাত হয়। পেট ব্যাথা ও কামড়ানো শুরু হয়। অনেক সময় দেখে গেছে শিশুর নাক মুখ দিয়ে বের হয়।
কৃমি সমাধান করবেন যেভাবে
কৃমি সমাধান করতে হলে বা কৃমি মুক্ত থাকতে হলে তিন মাস পর পর বাড়ির সবাইকে কৃমির ঔষধ খাওয়ানো উচিত। এতে কৃমিমুক্ত থাকা যাবে। খালি পায়ে মাটিতে কখনো হাটা যাবেনা। মলমূত্র ত্যাগের পর ভালোকরে শাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। নখ সবার কেটে ছোট রাখতে হবে। শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে তা সমাধান বা রোধ করতে হবে।
কৃমির ঔষধ খাওয়ার নিয়ম
আমাদের দেশে অ্যালবেনডাজল ও মেবেনডাজল জেনেরিকের ঔষধ পাওয়া যায় যা আমাদের কৃমিমুক্ত থাকতে সাহায্য করে। এসব কৃমির ঔষধ তিন মাস পর পর খাওয়াতে হয় পরিবারের সকল সদস্যকে। কৃমির ঔষধ খালি পেটে খাওয়া ভালো তবে প্রয়োজনে ভরা পেটেো খাওয়া যায়। শিশুদের মলদ্বারে কোন প্রকার চুলকানি থাকলে জামা কাপড় দ্রুত পরিবর্তন করে দিতে হবে এবং মলদ্বারে ভ্যাজলিন লাগিয়ে দিতে হবে।
উপসংহার
আমাদের আর্টিকেলের মাধ্যমে জানালাম, কৃমির ঔষধ না খেলে কি হয়, কৃমি হওয়ার লক্ষণ, কিভাবে বুঝবেন আপনার কৃমি, কৃমি সমাধান করবেন যেভাবে, কৃমির ঔষধ খাওয়ার নিয়ম। আশা করি আমাদের আর্টিকেল ভালো লেগেছে। আর্টিকেল ভাল লেগে থাকলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এবং কমেন্টে জানান। ধন্যবাদ



