রেনাডেক্স ট্যাবলেট এর কাজ । রেনাডেক্স ট্যাবলেট খাওয়ানোর নিয়ম

Renadex vet tablet এ রয়েছে ট্রাইক্লাবেনডাজল ও লিভামিসোল। Renadex vet প্রতিটি ট্যাবলেটে রয়েছে ট্রাইক্লাবেনডাজল ৯০০ মিঃগ্রাঃ ও লিভামিসোল ৬০০ মিঃগ্রাঃ। রেনাডেক্স ভেট ট্যাবলেট প্রাণীর কৃমি দূর করতে সাহায্য করে। আমাদের আর্টিকেলের মাধ্যমে জানাবো, Renadex vet tablet কিভাবে কাজ করে, রেনাডেক্স ট্যাবলেট এর কাজ, রেনাডেক্স ভেট খাওয়ার নিয়ম, রেনাডেক্স ট্যাবলেট এর দাম, রেনাডেক্স ট্যাবলেট এর সতর্কতা, রেনাডেক্স ভেট এর পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল সম্পূর্ণ পড়ুন।

Renadex vet tablet কিভাবে কাজ করে

লিভামিসল কৃমির গ্যাংলিয়নকে উদ্দীপিত করে এবং মাংসপেশীর ডিপোলারাইজেশন করে । এই দ্বৈত ক্রিয়ার ফলে কৃমি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে। পক্ষাঘাতগ্রস্থ কৃমি পোষকের অন্ত্রে লেগে থাকতে পারে না এবং ফলস্বরুপ পোষক দেহ থেকে বের হয়ে যায়। ট্রাইক্লাবেন্ডাজল হচ্ছে বেনজিমিডাজল এর ডেরিভেটিভস । এটি যকৃত কৃমির সকল ধাপের (এক দিন বয়স হতে পূর্ণাঙ্গ) কৃমির বিরুদ্ধে খুবই কার্যকর । এটি বি-টিউবিউলিন এর সাথে আবদ্ধ হয় এবং টিউবিউলিনকে মাইক্রোটিউবিউলস-এ রুপান্তর হতে দেয় না। ফলে পরজীবীর কোষের গঠন ও পরিবহণ ক্রিয়া ধ্বংস হয়ে যায়, পরিনামে পরজীবী মারা যায়।

রেনাডেক্স ভেট এর কাজ কি । Renadex vet এর কাজ

গবাদি পশুর কলিজা কৃমি ও গোলকৃমি ধ্বংসের জন্য রেনাডেক্স (ভেট) ট্যাবলেট অত্যন্ত কার্যকরী কৃমিনাশক। ফ্যাসিওলা হেপাটিকা ও ফ্যাসিওলা জাইগেনটিকা দ্বারা সৃষ্টি সব ধরনের (তীব্র, অতি তীব্র ও ক্রনিক) কলিজা কৃমি জনিত রোগ পাকস্থলী ও অন্ত্রনালীর প্রধান কৃমি যথাঃ এবোমেজাম এর হেমনকাস ও অস্টারটেজিয়া, ক্ষুদ্রান্তের কুপারিয়া, ট্রাইকোট্রানজাইলাস ও বুনোষ্টোমাম, বৃহদন্ত্রের ইসোফেগাষ্টোমাম ও টাইচুরিস এবং ফুসফুসের ডিকটাইওকলাস প্রজাতির বিভিন্ন প্রকার কৃমি এই ব্রড স্পেকট্রাম কৃমিনাশক দ্বারা সমূলে বিনাশ করা যায়।

রেনাডেক্স ভেট খাওয়ার নিয়ম

দৈহিক ওজন ১০ – ২০ কেজি হলে ১/৪ টি ট্যাবলেট খাওয়াতে হবে। ওজন ২১ – ৪০ কেজি হলে ১/২ টি ট্যাবলেট খাওয়াতে হবে। ওজন ৪১ – ৭৫ কেজি হলে ১ টি খাওয়াতে হবে। ওজন ৭৬ – ১৫০ কেজি হলে ২ টি খাওয়াতে হবে। ওজন ১৫১ – ২২৫ কেজি হলে ৩ টি ট্যাবলেট খাওয়াতে হবে। ওজন ২২৬ – ৩০০ কেজি হলে ৪ টি ট্যাবলেট খাওয়াতে হবে।
৩০১ – ৩৭৫ কেজি হলে ৫ টি ট্যাবলেট খাওয়াতে হবে। ৩৭৬ – ৪৫০ কেজি হলে ৬ টি ট্যাবলেট খাওয়াতে হবে।

রেনাডেক্স ভেট ট্যাবলেট পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সঙ্গে (চিটা গুড়-এর সাে
মিশিয়ে কিংবা কলাপাতায় মুড়িয়ে) সরাসরি মুখে খাওয়াতে হবে।

রেনাডেক্স ট্যাবলেট এর দাম । Renadex vet price

রেনাডেক্স ট্যাবলেট এর দাম………..

রেনাডেক্স ট্যাবলেট এর সতর্কতা

রেনাডেক্স (ভেট) ট্যাবলেট খাওয়ানোর পর প্রাণীকে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পানি
দিতে হবে।

রেনাডেক্স ভেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

রেনাডেক্স (ভেট) ট্যাবলেট প্রাণীতে খুবই সহনীয়। নির্দেশিত মাত্রায় কোন
পার্শ্বপ্রতিক্রিয়া নেই ।

উপসংহার

আমাদের আর্টিকেলের মাধ্যমে জানালাম, Renadex vet tablet কিভাবে কাজ করে, রেনাডেক্স ট্যাবলেট এর কাজ, রেনাডেক্স ভেট খাওয়ার নিয়ম, রেনাডেক্স ট্যাবলেট এর দাম, রেনাডেক্স ট্যাবলেট এর সতর্কতা, রেনাডেক্স ভেট এর পার্শ্বপ্রতিক্রিয়া। আশা করি আমাদের আর্টিকেল ভালো লেগেছে। আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্ট করুন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment