স্ক্যাবিস দূর করার উপায়

বাংলাদেশে খোসপাঁচড়া রোগের সংক্রমণ ব্যাপকভাবে বেড়েই চলছে। তাই আমাদের স্ক্যাবিস দূর করার উপায় জানতে হবে। স্ক্যাবিস বা খোসপাঁচড়া এক প্রকার ছোয়াচে রোগ। যা খুব দ্রুত ত্বকে ছড়িয়ে পড়ে। স্ক্যাবিস অস্বাস্থ্যকর পরিবেশে বেশি ছড়ায়। এই রোগটি শিশুদের মাঝে বেশি দেখা যায়। প্রথমবার স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে দুই থেকে ছয় মাসের মধ্যেই লক্ষণ দেখা যায় কিন্তু দ্বিতীয়বার আক্রান্ত হলে এক দিনের মধ্যে লক্ষণ বুঝা যায়। তাই আমাদের স্ক্যাবিস দূর করার উপায় জানতে হবে। আমাদের আর্টিকেলে জানিয়েছি স্ক্যাবিস কিভাবে ছড়ায়, স্ক্যাবিস দূর করার উপায় ইত্যাদি। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

স্ক্যাবিস কীভাবে ছড়ায়?

স্ক্যাবিস একটি ছোয়াচে রোগ। স্ক্যাবিসকে আমরা খোচপাঁচড়া অথবা চর্মরোগ বলে থাকি। স্ক্যাবিস রোগটি সারকোপটিস স্ক্যাবিয়া নামক এক পরজীবি জীবাণুর কারণে হয়ে থাকে। স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে প্রথম অবস্থায় চুলকানি শুরু হয়। এরপর শরীরের বিভিন্ন অংশে গুটি গুটি র‍্যাশ হয়। স্ক্যাবিস এর চুলকানি রাতে বেড়ে যায় এবং আরেকজনকে সহজেই আক্রান্ত করতে পারে। স্ক্যাবিস রোগে আক্রান্ত ব্যাক্তির কাপড় তোয়ালে বিছানার চাদর গামছা ব্যবহার করলে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুকি থাকে।

স্ক্যাবিস দূর করার উপায়

স্ক্যাবিস সম্পূর্ণভাবে দূর করা সম্ভব। স্ক্যাবিস দূর করতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। স্ক্যাবিস দূর করার উপায়গুলো নিন্মে তুলে ধরা হলো।

ঔষধ ব্যবহারঃ স্ক্যাবিস রোগ দূর করার আসল ঔষধ হলো পারমিথ্রিন ৫% ক্রিম। এই ক্রিমটি সারা শরীরে ব্যবহার করে ৮ থেকে ১৪ ঘন্টা পর ধুয়ে ফেলতে হয়। এছাড়াও পাশাপাশি আইভারমেকটিন ট্যাবলেট খেয়েও স্ক্যাবিস দূর করা যায়।

পরিবারের সবাইকে চিকিৎসা দেওয়াঃ একজন স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে। যাতে এই রোগটি না ছড়ায়।

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাঃ পরিবারের সবাইকে সুস্থ রাখতে হলে বিছানার চাদর গামছা তোয়ালে গরম পানি দিয়ে ধুয়ে রোদে শোকাতে হয়।

চিকিৎসকের পরামর্শ নেওয়াঃ স্ক্যাবিস একটি ছোয়াচে রোগ। চুলকানি দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী। স্ক্যাবিস রোগটি পরিষ্কার পরিচ্ছনতা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিপূর্ণ নিরাময় করা সম্ভব। এই রোগের বিস্তার চিকিৎসার মাধ্যমে রোধ করা জরুরী। তাই আমাদের লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী।

শেষ কথা

আমরা আমাদের আর্টিকেলের মাধ্যমে জানিয়েছি, স্ক্যাবিস কীভাবে ছড়ায়, স্ক্যাবিস দূর করার উপায় ইত্যাদি। আমাদের আর্টিকেল পড়ে আপনি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছেন স্ক্যাবিস সম্পর্কে। আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্ট করুন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment