Itracare SB 100 Capsule: প্রতিটি ক্যাপসুলে রয়েছে ইট্রাকোনাজল বিপি ১০০ মি.গ্রা.। যা ফাঙ্গালজনিত সমস্যার সমাধান করে। অন্যান্য কোম্পানী Iraconazole SB 65 mg থাকলেও Itracare SB 100 mg Capsule বাংলাদেশে প্রথম আনলেন Delta Pharmaceutical। আমরা আর্টিকেলে জানাবো নির্দেশনা, মাত্রা ও সেবনবিধি, প্রতিনির্দেশনা, পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি। Itracare SB 100 Capsule এর বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল বিস্তারিত পড়ুন।
Itracare SB 100 কার্যপদ্ধতি
SB (সুপার বায়োঅ্যাভেইলেবল ফরমুলেশন) হল অল্প দ্রবণীয় ওষুধের বায়োঅ্যাভেইলিবিলিটি বাড়ানোর জন্য একটি আধুনিক প্রযুক্তি । এই ফরমুলেশনে একটি পলিমার ড্রাগের সলিড ডিসপারসন ব্যবহারের মাধ্যমে ডিজোলিউশন প্রোফাইল বাড়ানো হয়। সুবা-টেক ইট্রাকোনাজল মুখে সেবনযোগ্য ছত্রাক বিরোধী ওষুধ যার ব্রড স্পেক্ট্রাম কার্যকারিতা ও সুবিধাজনক ফার্মাকোকাইনেটিক গুনাগুন আছে ।
ইট্রাকোনাজল সাইটোক্রোম পি৪৫০ এর নির্ভরশীল এনজাইম সমূহকে বাঁধা দিয়ে আরগোস্টেরল এর বায়োসিন্থেসিস প্রতিরোধ করে, যা ইস্ট এবং ছত্রাক কোষের একটি গুরত্বপূর্ণ উপাদান। আরগোস্টেরল কোষের সুষ্ঠ কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ উপাদান, তাই এর সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হওয়ার কোষঝিল্লির ভেদ্যতা, এনজাইম এর কার্যকারিতা এবং কাইটিন সংশ্লেষণে অসামঞ্জস্যতা হয় । ফলে ছত্রাকের বৃদ্ধি বন্ধ হয়, অস্বাভাবিক কোষপর্দা গঠিত হয়, কোষের মধ্যকার লিপিড ও মেমব্রেনাস ভেসিকলস একত্রিত হয়।
ইট্রাকেয়ার এসবি (সুবা ফরমুলেশন ইট্রাকোনাজল) ওরোফ্যারিঞ্জিয়াল ক্যানডিডিয়াসিস, ভালভোভ্যাজাইনাল ক্যানডিডিয়াসিস, ওনিকোমাইকোসিস, পিটাইরিয়াসিস ভার্সিকালার, টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ম্যানাম, হিস্টোপ্লাজমোসিস রোগসমূহে ব্যবহৃত হয়। এটি সিস্টেমিক ক্যানডিডিয়াসিস, অ্যাসপারজিলোসিস এবং ক্রিস্টোককোসিস (ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস সহ) রোগসমূহে কার্যকরী। এইডস রোগীদের ছত্রাকের পুনরায় সংক্রমণ প্রতিহত করতে এবং নিউট্রোপেনিয়ায় দীর্ঘদিন যাবৎ আক্রান্ত রোগীদের ছত্রাকের সংক্রমণ প্রতিরোধেও এটি কার্যকরী।
নির্দেশনা
Itracare SB টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস টিনিয়া পেডিস, টিনিয়া ম্যানাম ভালভোভ্যাজাইনাল ক্যানডিডিয়াসিস পিটাইরিয়াসিস ভার্সিকালার । ওরোফ্যারিঞ্জিয়াল ক্যানডিডিয়াসিস
ওনিকোমাইকোসিস (আক্রান্ত পা/ হাতের নখ উভয়ই অথবা যেকোনো একটি)
সিস্টেমিক ফাঙ্গাল রোগের জন্য নির্দেশনা: অ্যাসপারজিলোসিস, ক্যানডিডিয়াসিস, নন-মেনিনজিয়াল ক্রিপ্টোকক্কোসিস, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, হিস্টোপ্লাজমোসিস, নিউট্রোপেনিয়া।
মাত্রা ও সেবনবিধি । মাত্রা ও ব্যবহারবিধি
খাবারের সাথে খেতে হবে। ক্যাপসুলটি চিবানো, চূর্ণ বা ভেঙে না দিয়ে পুরোটা গিলে ফেলুন।
নন-সিস্টেমিক ফাঙ্গাল রোগের জন্য ইট্রাকোনাজল এসবি/Itracare SB।
৬৫ মি.গ্রা. ক্যাপসুল দিনে একবার করে ১৫ দিন অথবা দিনে দুইবার করে ৭ দিন। ৬৫ মি.গ্রা. ক্যাপসুল দিনে একবার করে ৩০ দিন
১৩০ মি.গ্রা. (২×৬৫ মি.গ্রা. ক্যাপসুল) দুইবার করে ১ দিন
১৩০ মি.গ্রা. (২×৬৫ মি.গ্রা. ক্যাপসুল) দুইবার করে ৭ দিন
৬৫ মি.গ্রা.ক্যাপসুল দিনে একবার করে ১৫ দিন এবং এইডস বা নিউট্রোপেনিক রোগীদের ক্ষেত্রে এই ডোজ ১৩০ মি.গ্রা. (২×৬৫ মি.গ্রা. দিনে ২বার করে ১৫ দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
৬৫ মি.গ্রা. ক্যাপসুল দিনে ২বার করে ৩ মাস অথবা ১৩০ মি.গ্রা. (২×৬৫ মি.গ্রা.) দিনে ২বার করে ৭ দিনের কোর্স, ২১ দিন পর আবার পরবর্তী কোর্স শুরু করতে হবে। হাতের নখের ক্ষেত্রে দুটি কোর্স এবং পায়ের নখের ক্ষেত্রে তিনটি কোর্স ।
৬৫ মি.গ্রা. ক্যাপসুল দিনে ২ বার করে ২-৫ মাস। আক্রমণাত্বক এবং ছড়িয়ে পড়া রোগের ক্ষেত্রে ডোজ বৃদ্ধি করে ১৩০ মি.গ্রা. (২×৬৫ মি.গ্রা.) ক্যাপসুল দিনে দুইবার। ৬৫-১৩০ মি.গ্রা. দিনে একবার করে ৩ সপ্তাহ থেকে ৭ মাস।
আক্রমণাত্বক এবং ছড়িয়ে পড়া রোগের ক্ষেত্রে ৬৫ মি.গ্রা., দিনে দুইবার করে বাড়ানো যেতে পারে ।
৬৫ মি.গ্রা. দিনে দুইবার করে ১০ সপ্তাহ।
১৩০ মি.গ্রা. (২×৬৫ মি.গ্রা.) ক্যাপসুল দিনে দুইবার করে ২-৬ মাস।
১৩০ মি.গ্রা. (২×৬৫ মি.গ্রা.) ক্যাগমূল দিনে এক থেকে দুইবার করে ৮ মাস।
এইডস এর ধারাবাহিক চিকিৎসায়
৬৫ মি.গ্রা. দিনে দুইবার করে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত । ৬৫ মি.গ্রা. দিনে দুইবার করে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত।
সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল রোগের জন্য ক্লিনিকাল প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ওষুধের ডোজ এবং চিকিৎসা সময়কাল সামঞ্জস্য করা উচিত ।
প্রতিনির্দেশনা
ইট্রাকোনাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার উপযোগী নয়। CYP3A4 সাবস্ট্রেট দ্বারা বিপাককৃত কিছু ওষুধের সাথেও ইট্রাকোনাজলের ব্যবহার উপযোগী নয়। রেনাল বা হেপাটিক রোগীদের বেলায় কোলচিসিন, লেসোটেরোডিন এবং সোলিফেনাসিনের সাথে এই ওষুধ ব্যবহার উপযোগী নয় ।
সতর্কতা ও পূর্বসতর্কতা
কনজেস্টিভ হার্ট ফেইলিউরের রোগীদের জন্য ইট্রাকোনাজল এর ঝুঁকি এবং সুবিধাগুলি চিকিৎসকদের সাবধানে পর্যালোচনা করা উচিত । হেপাটোটক্সিসিটির ক্লিনিকাল লক্ষণ বা উপসর্গগুলি যদি লিভারের রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে চিকিৎসা বন্ধ করতে হবে। ওরাল ইট্রাকোনাজল এবং একইসঙ্গে পিমোজাইড, মেথাডোন বা কুইনিডিন ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
Itracare SB ইট্রাকোনাজল এর সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল বমি বমি ভাব, ফুসকুড়ি, বমি, ফোলাভাব, মাথাব্যথা, ডায়রিয়া, ক্লান্তি, জ্বর, চুলকানি, উচ্চ রক্তচাপ, অস্বাভাবিক যকৃত ক্রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা, ক্ষুধা মন্দা, যৌনশক্তি হ্রাস, তন্দ্রা ইত্যাদি ।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ইট্রাকোনাজল ব্যবহার নিষিদ্ধ ।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
Itracare SB 100 প্রধানত CYP3A4 এর মাধ্যমে সংশ্লেষণ হয়। অন্যান্য উপাদান যা একই বিপাকীয় পথ অনুসরন করে বা CYP3A4 ক্রিয়াকলাপ পরিবর্তন করে তা ইট্রাকোনাজলের ফার্মাকোকানেটিক্সকে প্রভাবিত করতে পারে। টারফেনাডিন, অ্যাসটিমাজোল, সিসাপ্রাইড, HMG-CoA রিডাকটেজ প্রতিরোধক যেমন সিমভাস্টাটিন, মুখে সেবনযোগ্য মিভাজোলাম অথবা ট্রায়াজোলাম এর সাথে ইট্রাকোনাজল গ্রহণ করা উচিত নয় । রিফামপিন, ফিনায়টইন, ফেনোবারবিটাল, ডিগক্সিন এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এর সাথে ইট্রাকোনাজল ব্যবহার করা হলে প্রতিক্রিয়া হতে পারে।
অতিমাত্রায় সেবন
ডায়ালাইসিসের মাধ্যমে ইট্রাকোনাজল অপসারণ করা যায় না। দুর্ঘটনাজনিত ওভারডোজের ক্ষেত্রে, সহায়ক ব্যবস্থাগুলি নিযুক্ত করা উচিত। উপযুক্ত বিবেচনা করলে সক্রিয় চারকোল দেওয়া যেতে পারে।
Itracare SB এর দাম কত
Itracare SB 100 প্রতি পিচ ২০ টাকা। প্রতি পাতা ২০০ টাকা। এক বক্সে Itracare SB 100 এক বক্সে তিন পাতা থাকে।
শেষ কথা
আমাদের আর্টিকেলের মাধ্যমে জানালাম বাংলাদেশে প্রথম Itracare SB 100 mg সম্পর্কে বিস্তারিত। আমাদের আর্টিকেল ভাল লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।



