সারাবিশ্বে মানুষ প্রতিনিয়ত চা পা করে আসছে। সকালের নাস্তা এখন চা কোটি কোটি মানুষের জন্য। পানীয় খাবারের মধ্যে চা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। চা এর মধ্যে রয়েছে সতেজতা ও অ্যান্টিঅক্সিডেন্ট। কিছু চা আমাদের অভ্যাসে পরিণত করে যা আমাদের পেটের জন্য ব্যাপক ক্ষতিকারক হয়ে উঠে। তাই আমাদের কিছু চা এড়িয়ে চলা উচিত। আমাদের জানতে হবে, যে চা পেটের জন্য ক্ষতিকর। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল সম্পূর্ণ পড়ুন।
চিনি মেশানো চা
মানুষ চা এ চিনি মেশায় চা মিষ্টি ও সুস্বাদু করার জন্য। কিন্তু অত্যাধিক পরিমাণে চিনি মেশালে অন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। অতিরিক্ত চিনি গ্রহণ করলে বিপদজনক ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় ফলে আমাদের নানা রোগ দেখা দেয়। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে আমাদের হজমের সমস্যা, পেট ফাপা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। বেশি পরিমাণে চিনি খেলে আমাদের দীর্ঘমেয়াদী রোগ ডায়াবেটিস দেখা দেয়ার সম্ভাবনা থাকে।
খালিপেটে দুধ চা
খালি পেটে দুধ চা পান করলে পেটে নানা ধরণের রোগ দেখা দেয়। দুধ চা এ ক্যাফেইন ও ট্যানিন থাকায় পেটে অ্যাসিডের উৎপাদন বেড়ে যায়। খালিপেটে দুধ চা পান করলে বুক জ্বালাপোড়া ও পেট ফোলে যায়। খালিপেটে দুধ চা খেলে দীর্ঘস্থায়ী রোগ দেখা দিতে পারে এবং আমাদের পুষ্টির শোষণ কমে যায় পাসাপাশি হজমশক্তি কমে যায়।
ডিটক্স বা স্লিমিং টি
ডিটক্স বা স্লিমিং টি আমাদের জন্য খুবই বিপদজনক। ডিটক্স বা স্লিমিং টি অত্যাধিক পান করলে আমাদের ডায়রিয়া ডিহাইড্রেশন কিংবা পেটে ব্যাথা শুরু হতে পারে। ডিটক্স বা স্লিমিং টি অন্ত্রের ব্যাকটেরিয়ার স্থায়ীভাবে ক্ষতি আনতে পারে। পেট ঠিক রাখার জন্য আমাদের সাবধানতা অবলম্বণ করতে হবে এবং মাত্রা অনুযায়ী পান করতে হবে।
অতিরিক্ত গরম চা
১৪০°F “৬০°C” এর বেশি তাপমাত্রায় গরম চা পান করলে খাদ্যনালী ও পাকস্থলীর সাথে সংযুক্ত কোষগুলোর নানা ক্ষতি হয় ফলে নানা প্রদাহের সৃষ্টি হয়। ১৪০°F “৬০°C” এর বেশি তাপমাত্রায় গরম চা পান করলে আমাদের পচনতন্ত্রের সমস্যা দেখা দেয়। তাই বেশি গরম তাপমাত্রার চা পা না করে আমরা উষ্ণ তাপমাত্রার চা পান করবো। তাহলে বিভিন্ন বিপদ থেকে আমরা রক্ষা পাবো।
অতিরিক্ত গ্রিন টি
গ্রিন টি অতিরিক্ত মাত্রায় পান করলে আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠে। বেশি পরিমাণে গ্রিন টি পান করলে আমাদের পেটের সমস্যা দেখা দেয় এছাড়াও বমি বমি ভাব, ডায়রিয়া দেখা দেয়। প্রতিদিন ৩ কাপের বেশি খাওয়া আমাদের জন্য বেঠিক। প্রয়োজনে আরো কম খেতে হবে।
উপসংহার
আমাদের আর্টিকেলের মাধ্যমে জানতে পারলাম যে চা পেটের জন্য ক্ষতিকর, চা খাওয়ার নির্দিষ্ট মাত্রা। আমাদের আর্টিকেল ভালোলেগে থাকলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন এবং কমেন্টে জানান। ধন্যবাদ।



