পিত্তথলির পাথর দূর করার ঘরোয়া উপায়

পিত্তথলির পাথর হচ্ছে পিত্তথলিতে গঠিত হওয়া কঠিন পদার্থ। পিত্তথলির পাথর শরীরে বিভিন্ন পিত্তরসের উপাদান থেকে গঠিত হয়। পিত্তথলির পাথর অত্যন্ত যন্ত্রণাদায়ক। অপারেশনের মাধ্যমে এর চিকিৎসা ও সমাধান করা হয়। তবে কিছু ঘরোয়া উপায়ে পিত্তথলির পাথর কিছু দিনের জন্য নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের আর্টিকেলের মাধ্যমে জানানো হবে পিত্তথলির পাথর দূর করার ঘরোয়া উপায়। পিত্তথলির পাথর দূর করার ঘরোয়া উপায় জানতে আর্টিকেলটি বিস্তারিত পড়ুন।

দুধের সঙ্গে হলুদ

দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। রোগ প্রতিরোধ করতে হলুদ একটি প্রকৃতিক উপাদান যা পিত্তথলির পাথর গঠনে বাধা দেয়। লিভার ও হজম ঠিক রাখতে এই খাবারটি অনেক সহযোগিতা করে। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে ঘরোয়া উপায়ে পিত্তথলির পাথর দূর করা সম্ভব।

অ্যালোভেরার রস

অ্যালোভেরার রস পিত্তথলির পাথর কথাতে সাহায্য করে এবং পিত্তপ্রবাহের উন্নতি করে। অ্যালোভেরার রসের সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত খেলে হজম ও লিভারের অনেক উন্নতি হয় এবং হজমের প্রদাহ দূর করে। এটি পিত্তথলির বিষক্রিয়া দূর করে এবং পিত্তথলির পাথর দূর করতে সাহায্য করে।

কালোজিরা

১০ সপ্তাহ ভরে দৈনিক কালোজিরা খেলে পিত্তথলির পাথর অনেকাংশেই কমে যায়। পিত্তথলির পাথর কমাতে কালোজিরা ভূমিকা রাখে। বিভিন্ন প্রদাহ কমাতে ও পিত্তথলির পাথর দ্রবীভূত করতে কালোজিরা অনেক উপকারী। স্বাস্থ্যের উন্নতির জন্য কালোজিরার তেলের সঙ্গে মধু মিশিয়ে দৈনিক খেতে পারেন।

গোলমরিচ

হজম ঠিক রাখতে গোলমরিচ একটি গুরুত্বপূর্ণ উপাদান। গোলমরিচ হজম ঠিক রাখে এবং পিত্তথলির পাথর গঠনে বাধা দেয়। খাবারের আগে গরম পানির সাথে গোলমরিচ মিশিয়ে খেলে পিত্তথলির পাথর কমানো সম্ভব।

Leave a Comment