খালি পেটে গরম পানিতে লেবু মিশিয়ে খাওয়ার অপকারিতা

খালি পেটে গরম পানিতে লেবু মিশিয়ে খেলে আমাদের কি আসলেই অনেক বিপদের সম্মুক্ষিন হতে হয়? খালি পেটে গরম পানিতে লেবু খাওয়ার অপকারিতা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। সকালবেলা খালি পেটে গরম পানিতে লেবু মিশিয়ে খেলে আমাদের বমি অ্যাসিডিটি ও ক্ষুধামন্দা দেখা দেয়। লেবুপানিতে আছে ভিটামিন সি, যা আমাদের হাড় ও দাতের গঠনে সহায়তা করে কিন্তু সকালবেলা গরম পানিতে লেবু মিশিয়ে খেলে আমাদের উপকারের পরিবর্তে অপকার দেখা দেয়। যেমন- হজমে সমস্যা, দাত ও হাড়ে সমস্যা, অ্যাসিডিটি দেখা দেয়, রক্তে আয়রনের মাত্রা বাড়িয়ে দেয়, সোডিয়াম ও ইলেকট্রোলাইটের অভাব হতে পারে। তাই আমাদের সাবধানতা অবলম্বন করা ভালো। চলুন জেনে নেই, সকালবেলা খালি পেটে গরম পানিতে লেবু খাওয়ার অপকারিতা সম্পর্কে বিস্তারিত-

হজমে সমস্যা

খালিপেটে গরম পানিতে লেবু মিশিয়ে পান করলে সাইট্রিক এসিড আমাদের শরীরে ক্ষতিকর এনজাইম তৈরী করে। ফলে, খাবার হজম হয়না। তাই আমাদের হজম শক্তি ঠিক রাখার জন্য খালি পেটে গরম পানিতে লেবু মিশিয়ে পান করা থেকে বিরত থাকতে হবে।

দাঁত ও হাড়ে সমস্যা

খালিপেটে গরম পানিতে লেবু মিশিয়ে পান করলে দাতের বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো দেখা দেয়। তাই আমাদের লেবুপানি পান করলে প্রতিদিন দুবার দাত ব্রাশ করা অত্যন্ত জরুরী, তানাহলে দাতের নানান সমস্যা দেখা দেয়।

অ্যাসিডিটি দেখা দেয়

আমাদের শরীরে ভিটামিন সি খুবই প্রয়োজনীয় উপাদান। কিন্তু ভিটামিন সি অতিরিক্ত গ্রহণ করলে অ্যাসিডিটি দেখা দেয়। দেখা দেয় বমি বমি ভাব ও পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে। শুধু লেবুপানি পান করলেই অ্যাসিডিটি দেখা দেয়না, পাশাপাশি বিভিন্ন ডিটক্স ডায়েট ড্রিংক থেকেও অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায়।

রক্তে আয়রণের মাত্রা বাড়িয়ে দেয়

আমাদের শরীরে আয়রণের প্রয়োজন হয়। লেবুপানিতে থাকে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরে আয়রণের মাত্রা বাড়িয়ে দেয়। তবে, রক্তে অতিরিক্ত পরিমাণে আয়রণ বেড়ে গেলে স্বাস্থ্যের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতিকর প্রভাব দেখা দেয়। শরীরে বিভিন্ন রোগ রোগ দেয়। তাই, খালিপেটে লেবু পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে।

সোডিয়াম ও ইলেকট্রোলাইটের অভাব হতে পারে

খালিপেটে গরম পানিতে লেবু মিশিয়ে খেলে বার বার প্রস্রাব দেখা দেয়। বার বার প্রস্রাব হলে শরীরে সোডিয়াম ও ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, ফলে সোডিয়াম ও ইলেকট্রোলাইটের অভাব দেখা দেয়। এছাড়াও শরীর শক্ত হয়ে যায়, পেট ফাপা দেখা দেয় এবং অসুস্থতা বেড়ে যায়। তাই খালিপেটে গরম পানিতে লেবু মিশিয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে।

Leave a Comment