এই যুগে ডিজিটাল প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল থাকার জন্য মস্তিষ্কের কর্মক্ষমতা অনেকাংশে কমে যাচ্ছে, ফলে স্মৃতিশক্তির দুর্বলতা দেখাচ্ছে। ভুলে যাওয়ার প্রবণতা বাড়ার প্রধান কারণ হচ্ছে “ব্রেন ফগ”। ব্রেন ফগ আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দেয় এবং ঘটে যাওয়া ঘটনা মনে থাকেনা। ব্রেন ফগ আমাদের মনোযোগ কমিয়ে দেয় এবং আমাদের স্মৃতিশক্তি নষ্ট হওয়ার কারণ। আমাদের আর্টিকেলে জানাবো কোন অভ্যাস স্মৃতিশক্তি দুর্বল করে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ার কারণ কি। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল সম্পূর্ণ পড়ুন এবং সাথে থাকুন।
কোন অভ্যাস স্মৃতিশক্তি দুর্বল করে?
স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কিছু কারণ রয়েছে যা আমাদের জানা অতি প্রয়োজন। স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণ জানতে আমাদের আর্টিকেল বিস্তারিত পড়ুন।
সকালে খাবার না খাওয়া
ব্যাস্ততার কারণে অনেকেই সকালের খাবার খায়না ফলে শরীরে প্রোটিন ও প্রয়োজনীয় ভিটামিন পায়না। শরীরে গ্লুকোজের অভাব দেখা দেয়। গ্লুকোজের অভাবে মস্তিষ্ক ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে।
ডিজিটাল ডিভাইস এর উপর নির্ভরশীল
আজকাল সবকিছু ডিভাইস এর নির্ভরশীল থেকে সমাধান করা হচ্ছে। মোবাইল নাম্বার ও বিভিন্ন তথ্য গুগোলের মাধ্যমে মনে রাখা সম্ভব হচ্ছে। জিপিএস ও গুগোল ম্যাপের মাধ্যমে রাস্তা খোজে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন এভাবে চলার কারণে মস্তিষ্ক ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে।
অতিরিক্ত মোবাইল স্ক্রলিং করা
প্রতিদিন রাতে শোয়ার আগে মোবাইল স্ক্রলিং করলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকে। প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা মোবাইলে ভিডিও দেখলে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং ঘুমের হরমোনের ক্ষতি হয়। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে ও ঘুম আসতে সমস্যা হয়। এর ফলে ব্রেন ফগ তৈরী হয়।
অতিরিক্ত চিনি খাওয়া
বিভিন্ন খাবার যেমন সফট ড্রিংকস, প্যাকেটজাত ফলের রস, ব্রেকফাস্ট সিরিয়াল, কেক, বিস্কুট ইত্যাদিতে প্রচুর চিনি থাকে যা স্মৃতিশক্তির অনেক ক্ষতি করে। অতিরিক্ত চিনি হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে ঘুমের সমস্যা দেখা দেয় এবং মাইগ্রেনের সমস্যা দেখা দেয়।
রোদে বের না হওয়া
সারাদিন ঘরে কাটালে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এবং ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়। ভিটামিন ডি এর অভাব দেখা দিলে স্মৃতিশক্তির ক্ষতি হয়। তাই আমাদের প্রয়োজন প্রতিদিন কিছু সময় রোদে থাকা।
আমাদের স্মৃতিশক্তি ভালো রাখতে হলে প্রতিদিন স্বাস্থ্যকর খাদ্য, ভালো পরিমাণ ঘুম, ডিভাইসে অতিরিক্ত সময় না দেয়া ইত্যাদি এসব মেনে চলতে হবে।
শেষ কথা
আমাদের আর্টিকেলের মাধ্যমে জানিয়েছি ভুলে যাওয়ার প্রবণতা বাড়ার কারণ কি, কোন অভ্যাস স্মৃতিশক্তি দুর্বল করে। আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্ট করুন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করোন। ধন্যবাদ।



