ডক্সিভা কিসের ওষুধ । ডক্সিভা খাওয়ার নিয়ম

ডক্সিভা” (ডক্সোফাইলিন) একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক। গঠনগত দিক থেকে ৭ নম্বর পজিশনে ডাইঅক্সোলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সোফাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ-৪ কে বাঁধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মসৃণ মাংসপেশীর প্রসারন ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোফাইলিন এডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম তাই এটি অনেক নিরাপদ। ডক্সোফাইলিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর (PAF) কে এবং leukotriene উৎপাদনে বাধা প্রদান করে। আমাদের আর্টিকেলের মাধ্যমে জানাবো, ডক্সিভা কিসের ওষুধ, Doxiva 200 এর কাজ কি । Doxiva 400 এর কাজ কি, ডক্সিভা সিরাপ এর কাজ কি । Doxiva syrup কি কাজ করে, ডক্সিভা খাওয়ার নিয়ম, Doxiva 200 side effects । ডক্সিভা 200 এর পার্শ্বপ্রতিক্রিয়া, Doxiva 200 price in Banglades । Doxiva 200 এর দাম কত ইত্যাদি। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেল সম্পূর্ণ পড়ুন।

ডক্সিভা কিসের ওষুধ

ডক্সিভা ডক্সোফাইলিন জেনেরিকের একটি ওষুধ যা এ্যাজমা, COPD, ব্রংকোস্পাজম চিকিৎসায় খাওয়া হয়। ডক্সিভা শ্বাসনালী সম্প্রসারণে সাহায্য করে। ডক্সিভা ২০০, ডক্সিভা ৪০০ ও ডক্সিভা সিরাপ আকারে তৈরী হয়। ডাক্তারের পরামর্শে ডক্সিভা নিয়মিত খেলে এ্যাজমা, COPD, ব্রংকোস্পাজম সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যায়।

Doxiva 200 এর কাজ কি । Doxiva 400 এর কাজ কি

ডক্সিভা ট্যাবলেট দুই আকারের হয়ে থাকে যেমন ডক্সিভা ২০০ ও ডক্সিভা ৪০০। ডক্সিভা ট্যাবলেট মূলত এ্যাজমা, COPD, ব্রংকোস্পাজম সমস্যা সমাধান করা। ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ডক্সিভা ট্যাবলেট খেলে এ্যাজমা, COPD, ব্রংকোস্পাজম সমাধান করা সম্ভব। একজন ডাক্তার ডক্সিভা ট্যাবলেট রোগীদের দীর্ঘদিনের জন্য প্রেসক্রিপশন করে থাকে। ডক্সিভা ট্যাবলেট অধিকাংশ রোগী দীর্ঘদিন চালিয়ে যায়। এছাড়াও কাশি রোগীদের জন্য ডক্সিভা ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে কিছু দিনের জন্য। তবে যেসব রোগীর দীর্ঘকালীন কাশি সেসব রোগীদের জন্য অন্যান্য ওষুধের সাথে ডক্সিভা দীর্ঘদিনের জন্য লিখে থাকে।

ডক্সিভা সিরাপ এর কাজ কি । Doxiva syrup কি কাজ করে

প্রাপ্ত বয়স্কদের জন্য ডক্সিভা ২০০ ও ডক্সিভা ৪০০ ট্যাবলেট কিন্তু শিশুদের জন্য ডক্সিভা সিরাপ আকারে তৈরী করা হয়ে থাকে। শিশুদের এ্যাজমা, COPD, ব্রংকোস্পাজম দেখা দিলে খুব দ্রুত একজন ডাক্তারের কাছে কিংবা কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার শিশুদের এ্যাজমা, COPD, ব্রংকোস্পাজম রোগের জন্য অন্যান্য ওষুধের সাথে ডক্সিভা সিরাপ লিখে থাকে। ৬ বছরের উর্ধ্বে শিশুদের জন্য ডক্সিভা সিরাপ প্রেসক্রিপশন করে একজন ডাক্তার।

ডক্সিভা খাওয়ার নিয়ম

ডক্সিভা ২০০, ডক্সিভা ৪০০ ও ডক্সিভা সিরাপ এর খাওয়ার নিয়ম জানা জরুরী। প্রতিটি ওষুধের বয়স অনুযায়ী খাওয়ার মাত্রা নির্ধারণ করা হয়। এ্যাজমা, COPD, ব্রংকোস্পাজম সমস্যার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বয়স অনুযায়ী ওষুধ খাওয়ার মাত্রা লিখে দেয়। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডক্সিভা ২০০ অথবা ডক্সিভা ৪০০ ট্যাবলেট দৈনিক দুইবার অথবা তিনবার লিখে থাকে। বয়স্কদের ক্ষেত্রে ডক্সিভা ২০০ দুইবার অথবা তিনবার লিখে। ৬ বছরের উর্ধ্বে শিশুদের জন্য ৬-৯ মিঃগ্রাঃ কেজি দৈহিক ওজন হিসেবে দৈনিক দুইবার, যেমন – বাচ্চার ওজন ১০ কেজি হলে ৩ মিঃলিঃ (৬০ মিঃগ্রাঃ) করে দৈনিক দুইবার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

Doxiva 200 side effects । ডক্সিভা 200 এর পার্শ্বপ্রতিক্রিয়া

ডক্সিভা ২০০, ডক্সিভা ৪০০ ও ডক্সিভা সিরাপ প্রতি ওষুধের একই পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ডক্সিভা কদাচিৎ জটিল পার্শ্বপ্রতিক্রিয়া ঘটায়, তবে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের মত হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, মাথা ব্যাথা, পেট খারাপ এবং বুক জ্বালাপোড়া।

ডক্সিভা এর প্রতিনির্দেশনা

ডক্সোফাইলিন তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন এ প্রতিনির্দেশিত। ইহা রক্তের নিম্নচাপ, স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এবং যে সমস্ত রোগীর ডক্সোফাইলিন বা এর অন্য কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দেশিত ।

ডক্সিভা এর সতর্কতা

জ্যানথিন ডেরিভেটিভস্ এর হাফ-লাইফ কিছু কারণে প্রভাবিত হয়। যেসব রোগীদের যকৃতের রোগ, কনজেস্টিভ হার্ট ফেইলিওর এবং যেসব রোগীরা অন্যান্য ঔষধ যেমনঃ ইরাইথ্রোমাইসিন, ট্রলিনডোমাইসিন, লিনকোমাইসিন, এলুপিউরিনল, সিমেটিডিন, প্রোপানোলল এবং এন্টি-ফ্লু ভ্যাকসিন সেবন করে তাদের ক্ষেত্রে ডক্সোফাইলিনের হাফ-লাইফ দীর্ঘায়িত হতে পারে। এই সকল ক্ষেত্রে কম মাত্রার ডক্সোফাইলিনের প্রয়োজন হতে পারে। ফিনাইটইন, অন্যান্য খিচুনীরোধী এবং ধূমপান ডক্সোফাইলিনের নির্গমন বাড়িয়ে গড় হাফ-লাইফ কমিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে অধিকমাত্রার ডক্সোফাইলিনের প্রয়োজন হতে পারে।

ঔষধের মিথষ্ক্রিয়া

ডক্সোফাইলিন অন্যান্য জ্যানথিন ডেরিভেটিভস এর সঙ্গে একত্রে সেবন করা উচিত নয়। জ্যানথিন এর সঙ্গে এফিড্রিন একত্রে ব্যবহারে টক্সিক মাত্রা বেড়ে যাওয়ার প্রমাণ রয়েছে। অন্যান্য জ্যানথিনের মত ট্রলিনডোমাইসিন, লিনকোমাইসিন, ক্লিনডামাইসিন, এসুপিউরিনল, সিমেটিডিন, প্রোপ্রানোলল এবং এন্টি-ফু ভ্যাকসিন জ্যানথিনের হেপাটিক ক্লিয়ারেন্স হ্রাস করে রক্তে এর মাত্রা বাড়িয়ে দিতে পারে। ডক্সোফাইলিনে এর রক্তের মাত্রার সঙ্গে এর ক্ষতিকর প্রভাবের কোন প্রমাণ নেই ।

Doxiva 200 price in Banglades । Doxiva 200 এর দাম কত

ডক্সিভা ২০০, ডক্সিভা ৪০০ ও ডক্সিভা সিরাপ হয়ে থাকে। একেক পণ্যের একেক দাম নির্ধারণ করা হয়েছে। যেমন ডক্সিভা ২০০ প্রতি ট্যাবলেট এর মূল্য ৮ টাকা এবং প্রতি পাতা ৮০ টাকা। ডক্সিভা ৪০০ প্রতি ট্যাবলেট এর মূল্য টাকা এবং প্রতি পাতা টাকা। ডক্সিভা সিরাপ প্রতি প্যাক এর মূল্য ১১০ টাকা।

Leave a Comment