রাতে ঘুম না হওয়ার কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম ভিটামিনের ঘাটতি। বিভিন্ন ভিটামিনের অভাবে ঘুম কম হয় অনিদ্রা দেখা দেয়। ভিটামিন ডি, ভিটামিন বি৬, ভিটামিন বি১২ এছাড়াও ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণেও অনিদ্রা দেখা দেয়। যে ভিটামিনের অভাবে ঘুম হয়না বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
যে ভিটামিনের অভাবে ঘুম হয়না
ভিটামিন ডিঃ ভিটামিন ডি ঘুমের গুণগত মানকে খারাপ করে। ঘুম নিয়ন্ত্রণ করার মেলাটোনিন হরমোন নিঃসরণে প্রভাব ফেলে ফলে ঘুম কম হয় অনিদ্রা দেখা দেয়। তাই ভিটামিন ঘাটতি আমাদের পূরণ করা প্রয়োজন।
ভিটামিন বি৬ঃ প্রয়োজনমত ঘুম ও মেজাজের জন্য প্রয়োজন ভিটামিন বি৬। ভিটামিন বি৬ মেরাটোনিন ও সেরোটোনিন তৈরীতে সাহায্য করে। ভিটামিন বি৬ এর ঘাটতি পড়লে ঘুমের ব্যাঘাত ঘটে ও অনিদ্রা দেখা দেয়।
ভিটামিন বি১২ঃ মস্তিষ্কের স্নায়ুর কার্যক্রম ঠিক রাখার জন্য প্রয়োজন ভিটামিন বি১২। ভিটামিন বি১২ ঘুম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কিন্ত ভিটামিন বি১২ এর ঘাটতি পড়লে অনিদ্রা দেখা দেয়।
ম্যাগনেসিয়ামঃ ম্যাগনেসিয়া ভিটামিন নয় তবুও ঘুম স্বাভাবিকের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন। এটি শরীরকে শান্ত করে ও নার্ভ সিস্টেমকে সিথিল করে। ম্যাগনেসিয়ামের ঘাটতি পড়লে ঘুম কম হয় কিংবা ঘুম বার বার ভেঙে যায়। তাই ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকা যাবেনা।
ঘুম ভালো করতে করণীয়
ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোর সংস্পর্ষে থাকতে হবে। বাদাম, দুধ, মাছ, ডিম ও কলা খেতে হবে। ডাক্তারে পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট নিতে হবে। আপনার ঘুমের সমস্যা যদি দীর্ঘদিন ধরে হয় তাহলে সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ নিন।



