কম্পিউটারে ব্যবহার করা যাবে ট্রুকলার অ্যাপ

কম্পিউটারে ব্যবহারের ট্রুকলার অ্যাপ চালু হয়েছে। এখন কম্পিউটারে ব্যবহার করা যাবে ট্রুকলার অ্যাপ। ট্রুকলার হচ্ছে জনপ্রিয় অ্যাপ যার মাধ্যমে অপরিচিত নম্বরের সকল তথ্য জানা যায়। ট্রুকলার ফর ওয়েব সংস্করণটি ব্যবহার করে অ্যানড্রোয়েড ব্যবহারকারীরা কিউআর কোডের মাধ্যমে কম্পিউটারে ট্রুকরার অ্যাপটি ব্যবহার করতে পারবে।

ট্রুকলার ফর ওয়েব সর্বপ্রথম অ্যানড্রোয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরবর্তীতে আইওএস ইউজারদের জন্য চালু করা হবে। কম্পিউটারে ট্রুকলার চালু করার পর ১ মাস অব্যবহৃত থাকলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে তাছাড়াও নিজেরাও লগ আউট করে রাখতে পারবো।

স্মার্টফোনে অন্যের ফোন নাম্বার সেভ না থাকলেও ট্রুকলার অ্যাপসটির মাধ্যমে কল করা অপরিচিত ব্যক্তির পরিচয় জানা যাবে।

ট্রুকলারে বিভিন্ন কৃত্রিম এআই সুবিধা সংযুক্ত করা হয়েছে। ফলে খুবদ্রুত স্প্যাম কলগুলো শনাক্ত করছে ট্রুকলার। নাম্বার ব্লক এবং কল রেকর্ড চালু করা যায় অ্যাপটি দিয়ে। কম্পিউটারেও আমরা ট্রুকলারের সকল ফিচার সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবো।

আমাদের আর্টিকেলের মাধ্যমে জানিয়েছি ট্রুকলার ফর ওয়েব সম্পর্কে। অর্থাৎ কম্পিউটারে ব্যবহার করা যাবে ট্রুকলার অ্যাপ সম্পর্কিত সকল তথ্য। আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্ট করুন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment