ডালিমের খোসার চা খেলে কী হয় । ডালিমের খোসার ব্যবহার

ডালিম অনেক সুস্বাদু খাবার। ডালিমের খোসাতে রয়েছে অনেক সুবিধ ও উপকার। ডালিমের খোসা দিয়ে ডালিম চা তৈরী করা হয়। ডালিম চা ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ প্রতিরোধে অনেক উপকারী। এছাড়াও মাড়ির অনেক প্রদাহ, গলা ব্যাথা, ডায়রিয়া, আমাশয়, পেট ফাপা সারাতে ডালিম চা অনেক সহায়তা করে। ডালিম চা আমাদের হজমশক্তি বাড়িয়ে দেয় এবং লিভার পরিপূর্ণ সুস্থ রাখে। ডালিমের খোসায় রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যার ফলে ডালিম আমাদের উপকারি খাবার।ডারি স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদের ডালিমের খোসার চা ও ডালিম খাওয়া প্রয়োজন। আর্টিকেলের মাধ্যমে আমরা জানাবো ডালিমের খোসার চা খেলে কী হয়, ডালিমের খোসার ব্যবহার, ডালিমের খোসার চা খেলে সারবে যেসব রোগ, ডালিমের খোসার গুরুত্বপূর্ণ ব্যবহার, ডালিমের খোসা বয়সের ছাপ কমায়, ডালিমের খোসার চা অতিরিক্ত খেলে কি হয়, ডালিমের খোসার চা এর পার্শ্ব প্রতিক্রিয়া। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং সাথে থাকুন।

ডালিমের খোসার চা খেলে কী হয়

ডালিমের খোসার চা আমাদের বিভিন্ন রোগ সারাতে সহায়তা করে। স্বাস্থ্যের উন্নতির জন্য ডালিম চা। তাই আমাদের ডালিমের খোসার চা খাওয়া প্রয়োজন। চলুন জেনে নেই ডালিমের খোসার চা খেলে কী হয়।

পুরোনো কাশি নিরাময় করেঃ ডালিমের খোসার চা আমাদের পুরোনো কাশি ও কফ নিরাময় করে। পুরোনো কাশি ও গলা ব্যাথা নিরাময়ের জন্য ডালিমের খোসার চা বেশ কার্যকর। পুরোনো কাশি ও গলাব্যাথা নিরাময় করতে ডালিমের খোসার চা গার্গল হিসেবে ব্যবহার করতে পারবেন।

কোলেস্টেরল কমায়ঃ ডালিমের খোসার চা আমাদের কলেস্টেরল কমিয়ে দেয়। ডালিম চা খেলে কলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ডালিমের খোসার তৈরী চা কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ করে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।

ক্যান্সার প্রতিরোধ করেঃ ডালিমের খোসার চা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। প্রোস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সার, অন্ত্রের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ডালিমের খোসার চা।

ত্বক ব্রণমুক্ত রাখেঃ ডালিমের খোসার চা ব্রণমুক্ত ও পরিষ্কার রাখে। ডালিমের খোসার চা ফুসকুড়ি ও ব্রণমুক্ত রাখতে বেশ কার্যকরী। ডালিমের খোসার ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করতে ব্যবহার করা হয়। ডালিমের খোসায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ দূর করে।

চুল পড়া বন্ধ করেঃ ডালিমের খোসা চুল পড়া বন্ধ করে। চুলের খুসকি ও চুল পড়া বন্ধ করতে ডালিমের খোসা অনেক উপকারী। ডালিমের খোসা তেলের সাথে মিশিয়ে চুলে ব্যবহার করতে হয়, তাহলেই চুল পড়া বন্ধ হয়।

ব্লাড সুগার কমায়ঃ ডালিমের খোসার চা ব্লাড সুগার এবং হৃদরোগ সারাতে সহায়তা করে। হৃদরোগের ঝুকি ও কলেস্টেরল নিয়ন্ত্রণে আনার জন্য ডালিমের খোসার চা অনেক উপকারী।

ডালিম চা কীভাবে তৈরি করবেন

ডালিমের চা তৈরী করা খুবই সহজ। এক কাপ পানি ১০ গ্রাম ডালিমের খোসা সিদ্ধ করে ৫ মিনিটের জন্য ফুটতে দিন। এরপর আবারো ডালিমের খোসা ৫ মিনিটের জন্য ঢেকে রাখুন। প্রতিদিন দুই থেকে তিনবার ডালিমের খোসার তৈরী চা পান করতে পারবেন।

ডালিমের খোসার চা খেলে সারবে যেসব রোগ
ডালিমের খোসার চা খেলে আমাদের বিভিন্ন রোগ দূর করা সম্ভব। ডালিমের খোসার চা আমাদের মরণব্যাধি রোগ ক্যান্সারের সাথে লড়াই করে। ডালিমের খোসায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট আমাদের রোগমুক্তি রাখতে সহায়তা করে। আমাদের ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে ডালিমের খোসার তৈরী চা। কোষ্ঠকাঠিন্য, জন্ডিস, রক্তস্বল্পতা, কাশি ও বুকের ব্যাথা দূর করতে ডালিমের খোসার চা খেতে হয়। ডালিমের খোসার চা আমাদের মুখে রুচি ফিরিয়ে আনতে সহায়তা করে। ডালিমের খোসার চা আমাদের টেনশন কমায় ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুকি কম থাকে। ডালিম চা দিয়ে কুলি করলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁতের বিভিন্ন সমস্যা দূর হয়।

ডালিমের খোসার গুরুত্বপূর্ণ ব্যবহার

ডালিমের খোসা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। একগ্লাস গরম পানিতে দুই চামচ ডালিমের খোসার গোড়া মিশিয়ে এক চামচ লেবুর রস ও লবণ মিশ্রণ করলেই তৈরী হয় জুস। রাতে ঘুমাণোর আগে এই জুস পান করলে হাড়ের স্বাস্থ্য ভালো ও মজবুত রাখে।

ডালিমের খোসা শুকিয়ে গেলে গুড়া করা হয়। এরপর লেবু ও মধু যোগ করে ফেইস মাস্ক তৈরী করা হয়।

ডালিমের খোসা মুখের বলিরেখা দূর করে। ডালিমের খোসার গোড়া নিয়ে তাতে কয়েক ফোটা দুধ মিশিয়ে আলতো করে মুখে লাগিয়ে দিতে হবে। লাগানোর পর শোকালে গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে। তাহলেই মুখের বলিরেখা দূর হয়ে যাবে।

ডালিমের খোসা রোদে শুকিয়ে পাউডার বানিয়ে ক্রিম অথবা লোশনের সাথে মিশিয়ে বাহিরে বের হওয়ার ২০ মিনিট আগে মুখে লাগালে সূর্যালোক থেকে রক্ষা পাওয়া যায়।

হজমের সুবিধায় ডালিমের খোসা ভাল উপকার করে। ডালিমের খোসা রোদে শুকিয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপর এক চামচ জিরা, বাটারমিল্ক, রক সল্ট দিয়ে ব্লেন্ড করতে হয়।

ডালিমের খোসা চুল পড়া প্রতিরোধ করে। ডালিমের খোসা রোদে শুকিয়ে পাউডার বানিয়ে তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে হয়। এরপর দুইঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার কর্ হয়। তাহলেই চুলপড়া বন্ধ হয় এবং চুলের খুসকি দূর করে।

ডালিমের খোসা গলা ব্যাথা উপশম করে। রোদে ডালিমের খোসা শুকিয়ে নিতে হবে। ফোটানো পানিতে ডালিমের খোসা মিশ্রন করে ছেকে নিতে হবে। গলা ব্যাথা উপশমের জন্য গার্গল করতে হবে।

ডালিমের খোসা হৃদরোগ থেকে রক্ষা করে। ডালিমের খোসা গোড়া করে এক চামচ ডালিমের খোসার গোড়া গরম পানিতে মিশিয়ে প্রতিদিন পান করলে হার্ট সুস্থ থাকে হৃদরোগ থেকে রক্ষা করে।

ডালিমের খোসা দাঁতের উন্নতি করে। ডালিমের খোসার গোড়া রোদে শুকিয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে দিনে দুবার গার্গল করলে দাঁত সুস্থ থাকে। মুখের দুর্গন্ধ দুর করতে ডালিমের খোসার গোড়া প্রয়োজন। মাড়ি ফোলা বা মাড়ি থেকে রক্তপাত হলে ডালিমের খোসা প্রয়োজন। এছাড়াও দাঁতের ক্ষয় রোধের জন্য ডালিমের খোসা অনেক উপকারী।

ডালিমের খোসা বয়সের ছাপ কমায়

ডালিমের খোসা ত্বকের জন্য অনেক কার্যকরী। প্রথম অবস্থায় ডালিমের খোসা রোদে শুকিয়ে নিন। তারপর খোসার রং লাল থেকে বাদামী হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এরপর একটি বাটিতে এক টেবিল চামচ ডালিমের খোসার গোড়া, ব্রাউন সুগার ও এক চা চামচ মধু মিশ্রিত করে নিন। কয়েক ফোটা গোলাপজল মেশাতে হবে যাতে ঘন না হয়ে যায়। এরপর মুখ ভালো করে পরিষ্কার করুন এবং মুখ শুকিয়ে নিন। এখন ডালিমের খোসার প্যাক মুখে ঘাড়ে ও গলায় ভালো করে লাগিয়ে নিন এবং ৩০ মিনিট অপেক্ষা করুন। মুখ শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এভাবে পাচ থেকে ছয় দিন ত্বকের যত্ন নিলে ত্বকের লাবন্য ফিরে পাবেন এবং বয়সের উজ্জ্বলতা বাড়বে।

ডালিমের খোসার চা অতিরিক্ত খেলে কি হয় । ডালিমের খোসার চা এর পার্শ্ব প্রতিক্রিয়া

ডালিমের খোসার চা এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ডালিমের খোসার চা অতিরিক্ত খেলে এলার্জি দেখা দিতে পারে। ডালিমের খোসার চা অতিরিক্ত খেলে অনেকের আবার বমি বমি ভাব, পেট জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী, আলসারে আক্রান্ত রোগী, দুই বছরের কম বয়সী শিশুরা ডালিমের খোসার তৈরী চা পান করতে পারবেনা।

শেষ কথা

আশা করি আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে বুঝতে পেরেছেন। আমরা আমাদের আর্টিকেলে জানিয়েছি, ডালিমের খোসার চা খেলে কী হয়, ডালিমের খোসার ব্যবহার, ডালিমের খোসার চা খেলে সারবে যেসব রোগ, ডালিমের খোসার গুরুত্বপূর্ণ ব্যবহার, ডালিমের খোসা বয়সের ছাপ কমায়, ডালিমের খোসার চা অতিরিক্ত খেলে কি হয়, ডালিমের খোসার চা এর পার্শ্ব প্রতিক্রিয়া। আর্টিকেলটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।

Leave a Comment