ভালবাসা । আজম খান
ভালনাসা নয়,
সিগারেটের একরাশ সাদা ধোঁয়া-
ক্ষণিক হয়ে চক্ষু গোচর-
শূন্যে মিলিয়ে যাওয়া।
ভালবাসা নয়,
বেলাভূমি ক্ষণজীবী ধূলি-
ক্ষীণ সলীলের আঘাতেই,
মুছে যাবে তার কালি।
ভালবাসা নয়,
আবেগের বশে জড়নো বাহুডোড়ে-
ইচ্ছে হলেই বাধঁন ছেড়ে,
হাওয়া হওয়া বহু দুরে।
ভালবাসা হল,
এই ভূবনে অমর অমীয় সুধা-
মজিয়া গেছে লাইলী-মজনু,
শিরি-ফরহাদ,কৃঞ্চ R রাধাঁ।
লেখক – আজম খান



