যে ৪ পানীয় খেলে কিডনির ক্ষতি হয়

কিডনি আমাদের শরীরের একটি প্রয়োজনীয় অংশ। যা দিন রাত সবসময় আমাদের শরীরকে সুস্থ্য রাখার জন্য কাজ করে যাচ্ছে। কিডনি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, খনিজ ও পানির ভারসাম্য বজায় রাখে, বর্জ্য পদার্থ ফিল্টার করে। কিডনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্ত কোমল পানীয় খেলে কিডনির ক্ষতি হয়। আমরা কিছু পানীয় খাই যা আমাদের কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্থ করে ফেলে। যেসব পানীয় কিডনির জন্য বিপদজনক ঐসব পানীয় সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই। সম্পূর্ন আর্টিকেল পড়ুন এবং আমাদের সাথেই থাকুন।

গাঢ় রঙের কোল্ড ড্রিংকস

গাঢ় রঙের কোল্ড ড্রিংকসগুলো আমাদের কাছে যতটাই স্বাদ ও মজার মনে হয় ঠিক ততটাই কিডনির জন্য ব্যাপক ক্ষতিকর। এতে রয়েছে ফসফরিক এসিড যা কিডনিতে পাথর হওয়ার ঝুকি বাড়িয়ে দেয় এবং কিডনির ক্ষতি করে। এছাড়াও উচ্চমাত্রার চিনি কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়। তাই কিডনি রক্ষার্থে গাঢ় রঙের কোল্ড ড্রিংকস ত্যাগ করা উচিত।

দোকান থেকে কেনা ফলের রস

বাজারে বিভিন্ন প্রকার ফলের জুস বিক্রি হয়। এসব জুসে প্রকৃত ফলের রস খুবই কম থাকে এবং কৃত্রিম বেশি থাকে। কৃত্রিম চিনি ও স্বাদ অতিরিক্ত দেয়া থাকে। অতিরিক্ত চিনি ইনসুলিন বাড়িয়ে তুলে ফলে কিডনি রোগে আক্রান্তের ঝুকি বাড়ে এবং উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। তাই দোকান থেকে কেনা ফলের জুস না খাওয়াই ভালো।

অ্যালকোহল

অতিরিক্ত অ্যালকোহল আমাদের শরীর ডিহাইড্রেট করে। অ্যালকোহল পানের ফলে কিডনিকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে বাধ্য করে এবং কিডনি ক্ষতির দিকে যেতে থাকে। অ্যালকোহল এমন কিছু হরমোনে প্রভাব ফেলে যা কিডনির কর্মক্ষমতা কমে যায়। দীর্ঘদিন ধরে অ্যালকোহল পানে আসক্ত থাকলে কিডনি ফেইলিওর হয়। অ্যালকোহল কিডনির ঝুকি বাড়িয়ে দেয়।

এনার্জি ড্রিংকস

অনেকেই নিয়মিত এনার্জি ড্রিংক পান করেন। এনার্জি ড্রিংকে থাকে ক্যাফেইন ও বিভিন্ন কৃত্রিম উপাদান যা কিডনির ক্ষতিকারক ঝুকি বাড়িয়ে দেয়। নিয়মিত এনার্জি ড্রিংকস পান করলে এই পানীয় শরীরে পানিশূণ্যতা সৃষ্টি করে ও কিডনিতে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। তাই এনার্জি ড্রিংকস থেকে দূরে থাকা ভালো কিডনিকে সুরক্ষা রাখতে।

শেষ কথা

আমাদের আর্টিকেলে জানালাম যে ৪ পানীয় খেলে কিডনির ক্ষতি হয়। সম্পূর্ণ আর্টিকেল থেকে আপনার কিছুটা জ্ঞান বৃদ্ধি পেয়েছে কোমল পানীয় খাবার সম্পর্কে। আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।

Leave a Comment