মশার কামড়ে নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হয়। তাই মশা তাড়ানোর জন্য আমরা মশার কয়েল, মশা মারার ব্যাট, মশার স্প্রে এসব ব্যবহার করে থাকি। কিন্তু মশা তাড়ানোর জন্য এসব পদ্ধতি অবলম্বন করলে আমাদের হতে পারে স্বাস্থ্যঝুকি। মশা তাড়ানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের আর্টিকেলে জানাবো মশা তাড়াতে গিয়ে যেসব ভুল করলে হতে পারে বিপদ, মশা তাড়ানোর উপায়, মশার জন্মরোধে করণীয় ইত্যাদি। বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
মশা তাড়ানোর সবচেয়ে নিরাপদ উপায়
মশা থেকে রক্ষা পেতে হলে সবচেয়ে ভাল ও নিরাপদ উপায় হলো মশারী। জনালায় জালি লাগালেও আপনারা অনেকটা উপকার পাবেন। রোগ থেকে রক্ষা পেতে হলে মশা তাড়ানোর সবচেয়ে নিরাপদ উপায় গুলো মানতে হবে।
স্প্রে ব্যবহারে সতর্কতা
স্প্রে ব্যবহারের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্প্রে ব্যবহারের সময় শিশু, গর্ভবতী, অসুস্থ ব্যক্তি ও পোষাপ্রাণীকে ঘরের বাহিরে রাখতে হবে। স্প্রে ব্যবহার করে কিছু সময় জানালা দরজা বন্ধ রাখুন। শ্বাস প্রশ্বাসের রোগীদের সামনে স্প্রে ব্যবহার করা যাবেনা। স্প্রে ব্যবহার করবেন ঘরের কোণে অথবা আসবাবপত্রের পিছনে।
কয়েল ব্যবহারে সতর্কতা
মশারির কাছে কয়েল ধরাবেননা। শোবার আগে অবশ্যই কয়েল বন্ধ করে শোতে হবে কারণ যে কোন সময় আগুন ধরতে পারে কয়েল থেকে। কয়েল ধরিয়ে এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় কাগজ কাপড় থাকবেনা।
ব্যাট ব্যবহারে সচেতনতা
মশা মারার ব্যাট রাতের বেলায় চার্জ দিবেননা, দিনের বেলায় চার্জ দিতে হবে সচেতনার জন্য। বাচ্চাদের নাগালের বাহিরে রাখুন কারণ ব্যাট এ বৈদ্যুতিক রয়েছে। ব্যাট কখনো বিছানায় রাখবেননা।
মশার জন্মরোধে করণীয়
বাড়ির আশেপাশে পানি জমে থাকলে পরিষ্কার করুন। ঘরে অ্যাকোরিয়াম থাকলেও সমস্যা নেই কারণ আপনি অ্যাকুরিয়ামে গাপ্পি মাছ রাখলে মশা জন্মাতে পারবেনা। গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলে।
স্প্রে বা কয়েলে অতিরিক্ত নির্ভরতা নয়
স্প্রে কয়েল কিংবা ব্যাট ব্যবহার করলেই মশা পুরোপুরি দূর হয়না। অন্য পদ্ধতিতে মশা নিধনের চেষ্টা করতে হবে। সকল বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে ও রাতে মশারী লাগাতে হবে।



