নতুন বর্ষের আলকিত আগমন । সেজুতি আফরিন সূচনা
পুরনো সব স্মৃতি ভুলে
শুরু হবে এক নতুন
প্রভাতের নতুন বর্ষের।
নতুন বর্ষের খুশিতে
মেতে ভুলে যাব
পুরনো সব স্মৃতি।
নতুন বর্ষে যেন সব
আবার নতুন হবে।
বৈশাখের মিষ্টি রোদের
আগুনে গরমের শুরু হবে।
কোন এক বিকেলে হঠাৎ
এক ঝড় আসবে।
কালবৈশাখী ঝড়ে
সব তছনছ হবে ।
ঝড়ের শেষে আবার
নতুন এক মিষ্টি রোদের
প্রভাত শুরু হবে।
শুভ নববর্ষের গানে যেন
মেতে উঠবে বাঙালি।
নতুন বর্ষের আগমনে
আলোকিত হবে সব।
এই আলোয় নববর্ষের
সুভাষ পাওয়া যাবে।
শুভ নববর্ষ হে
উৎসব প্রিয় বাঙালি।
লেখক – সেজুতি আফরিন সূচনা



