শীতকালে প্রতিদিন সকালে চা খেতে হবে। তবে সারাদিনে কয় কাপ চা খাবেন, সারাদিনে কয় কাপ চা খাওয়া ভালো হবে সেটা জানা জরুরী। শীতের দিনে দুধ চা খাওয়া ভালো। তবে শীতকালে দুইকাপের বেশি চা খাওয়া যাবেনা। বেশি পরিমাণে চা খেলে বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়। চা কয়েক প্রকার হয়ে থাকে। একটি দুধ চা আরেকটি রং চা কিংবা গ্রীণ টি। আপনি যদি রং চা কিংবা গ্রীণ টি প্রতিদিন ৩-৪ কাপ খান তাহলে কোন সমস্যা হবেনা। চলুন জেনে নেই সারাদিনে কয় কাপ চা খাবেন, সারাদিনে কয় কাপ চা খাওয়া ভালো, অতিরিক্ত চা খেলে যেসব সমস্যা হতে পারে, কোন চা কত কাপ খাওয়া ভালো, কোন সময় চা খাবেন ইত্যাদি।
অতিরিক্ত চা খেলে যেসব সমস্যা হতে পারে
চা খাওয়া ভালো তবে অধিক মাত্রায় প্রতিদিন চা খাওয়া ভালোনা। অতিরিক্ত চা খেলে বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয় এবং শরীরে কিছুটা ক্ষতি হয়। তাই সারাদিনে কয় কাপ চা খাবেন ও সারাদিনে কয় কাপ চা খাওয়া ভালো সেই সম্পর্কে বিস্তারিত জানতে হবে। চলুন জেনে নেই অতিরিক্ত চা খেলে যেসব সমস্যা হতে পারে, যেমন- পরিপূর্ণ ঘুম হয়না, মাথা ব্যাথা ও মাথা ঘোড়া দেখা দেয়, গ্যাস্ট্রিক বেড়ে যায় ও বমি বমি ভাব দেখা দেয়, হৃদস্পন্দনের সমস্যা ও হৃদরোগের ঝুকি বেড়ে যায়, মানসিক সমস্যা ও অস্থিরতা দেখা দেয়, রক্তচাপ বেড়ে যায় ও ট্রাই গ্লিসারাইড বেড়ে যায়। তাই আমাদের মাত্রা অনুযায়ী চা খাওয়া প্রয়োজন।
কোন চা কত কাপ খাওয়া ভালো
গ্রীণ টিঃ গ্রীণ টি কম প্রক্রিয়াজাত চা। তাই গ্রীণ টি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গ্রীণ টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রীণ টি শরীরের বাড়তি ওজন কমিয়ে দেয়। গ্রীণ টিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা মেটাবলিজম বাড়ায়। শরীরে টক্সিসিটি দূর করতে গ্রীণ টি ভূমিকা রাখে। তাই আমাদের প্রতিদিন ৩-৪ বার গ্রীণ টি খাওয়া যেতে পারে।
রং চাঃ রং চা তে আপনি যদি চিনির পরিবর্তে লেবু অথবা আদা মেশান তাহলে দৈনিক ২-৩ কাপ চা খেতে পারবেন। রং চা হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে। লেবু মিশিয়ে রং চা খেলে আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে। রক্তজমাট বাধা দূর করার কাজে ও মাংসপেশীর সংকোচনের ক্ষেত্রে ভূমিকা রাখে।
দুধ চাঃ দুধ চা দাতের ক্ষয় রোধ করে। দুধ চা শরীর তাজা ও হাড় গঠনে সাহায্য করে। তবে আপনারা দুধ চা দিনে ২ কাপ খাওয়ার চেষ্টা করবেন কারণ দুধ চা দিনে অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য সহ আরও নানান সমস্যা দেখা দেয়। দুধ চা বেশি খেলে গ্যাসের সমস্যা দেখা দেয় এছাড়াও ত্বকের সমস্যা ও রক্তচাপ বেড়ে যায়। তাই দিনে ২ কাপের বেশি দুধ চা খাওয়া ঠিক নয়।
কোন সময় চা খাবেন
ভারী খারার খাওয়ার ১ ঘন্টা পর চা পান করতে পারেন। রাতে ঘুমের সমস্যা যাতে না হয় এর জন্য ঘুমানোর ১০ ঘন্টা আগে শেষ এক কাপ চা খাবেন। পরিমাণমতো চা খেলে স্বাস্থ্যের কোন সমস্যা হয়না। অতিরিক্ত চা খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই সতর্কতামূলকভাবে চা খাবেন।
শেষ কথা
আশা করি আমাদের চা সম্পর্কিত আর্টিকেলটি পড়ে আপনাদের ভালো লেগেছে। আমাদের আর্টিকেলে জানিয়েছি সারাদিনে কয় কাপ চা খাবেন, সারাদিনে কয় কাপ চা খাওয়া ভালো, অতিরিক্ত চা খেলে যেসব সমস্যা হতে পারে, কোন চা কত কাপ খাওয়া ভালো, কোন সময় চা খাবেন। আমাদের আর্টিকেল ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।



