বহুপথ এক যাত্রা । সেজুতি আফরিন সূচনা

বহুপথ এক যাত্রা । সেজুতি আফরিন সূচনা

মহাকাশের অন্তহীন নীলতা,
আলোকের স্রোতে ভাসে চাঁদ,
তারার রূপ, শূন্যতার মাঝে
মেঘেরা খেলা করে,
আর অন্ধকারের বুকে
ঝলমলে আশার আলো।

বহুদূরের গাঁথুনিতে সময় হারিয়ে যায়,
অতীত আর ভবিষ্যতের এক চিরন্তন বাঁধন, মহাকাশে অদৃশ্য নক্ষত্রেরা ডাক দেয়
বহু সায়াহ্নের অন্তরালে,
মহাকাশের অন্তহীন নীলতার মাঝে,
আমার অস্তিত্বের খোঁজে,
আমি একা, একটি রহস্যময় যাত্রায়,
জীবন ধীর গতিতে।

শূন্যতার মাঝে ক্ষুদ্রত্বের অনুভব,
পৃথিবী থেকে আরও দূরে,
অজানা অন্ধকারে,
এখনো খুঁজে ফিরি,
স্বপ্নের মধ্যে এক নতুন পথের ইশারা।

চাঁদ ও তারারা সব কিছু দেখছে,
কিন্তু আমার প্রশ্ন রয়ে যাচ্ছে,
এক জীবনের ক্লান্তি থেকে মুক্তির আশা,
এটি কি সত্যি,
নাকি একটি ভুল পথ?

লেখক – সেজুতি আফরিন সূচনা

Leave a Comment